Pages

Thursday, March 26, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ২৭ মার্চ ২০১৫



১।   অদ্য ২৭ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তামিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র ।

২।   অদ্য ২৭ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সিংনগর গ্রামের হালদারপাড়া মাঠ হতে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১ জন আসামী {মোঃ আহাদ আলী (৩৫), পিতা-ইয়াকুব আলী, গ্রাম-শিংনগর, পোষ্ট-আকন্দবাড়ীয়া, থানা-জীবনগর, জেলা-চুয়াডাংগা} আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০০/-(চার হাজার আটশত) টাকা মাত্র। উল্লেখ্য আসামীসহ মালামাল জীবননগর থানায় সোপার্দ করা হয়েছে, যার মামলা নং ১৫ তারিখ ২৭ মার্চ ২০১৫



৩।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩৪,৮০০/-(চৌত্রিশ হাজার আটশত) টাকা মাত্র।