১। অদ্য ২২
মার্চ ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৩টা ৩০ মিনিট হতে ০৪টা ১০
মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার নায়েব
সুবেদার মোঃ ওয়াহিদুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৯ বিএসএফ
ব্যাটালিয়নের গোংড়া কোম্পানী কমান্ডার এসি এস এইচ জুনিল।
২। অদ্য ২২
মার্চ ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা ২০ মিনিট হতে ০৫টা পর্যন্ত
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৬/২-এস
এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া আম বাগান নামক
স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নতুনপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ হামিদুর
ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বানপুর
ক্যাম্প কমান্ডার এসআই শ্রী কিষ্টপার কুজর।
৩। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয়
দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা,
ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা
হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
