Pages

Monday, March 30, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকঃ ৩০ মার্চ ২০১৫



১।   অদ্য ৩০ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৫০-আর এর নিকট শুন্য রেখা বরবর ঝিনাইদহ জেলার মহেষপুর থানার কুমিল্লাপাড়া নদীরপাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের শিয়ালবাড়ীয়া ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জে জে যাদব সিং।

|      উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।