১। গত ২০ মার্চ
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সামছুল আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের আইসিপি এলাকা হতে ১১
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,৫০০/-(ষোল হাজার পাঁচশত)
টাকা মাত্র ।
২। গত ২০ মার্চ
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুছ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সিংনগর গ্রামের সিংনগর মাঠ হতে ৯২
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩৮,০০০/-(এক লক্ষ আটত্রিশ
হাজার) টাকা মাত্র ।
৩। গত ২০ মার্চ
২০১৫ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া মাঠ হতে
৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২,৫০০/-(বায়ান্ন হাজার
পাঁচশত) টাকা মাত্র ।
৪। অদ্য ২১ মার্চ
২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সিংনগর গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৩৫ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৪,০০০/-(চৌদ্দ হাজার)
টাকা মাত্র ।
৫। অদ্য ২১ মার্চ
২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৪ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া পুকুরপাড় হতে ১০ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা মাত্র ।
৬। অদ্য ২১ মার্চ
২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৪ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী মাঠ হতে ৯৮
বোতল ভারতীয় মদ এবং ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ১,৪৯,০০০/-(এক লক্ষ উনপঞ্চাশ হাজার) টাকা মাত্র ।
৭। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,৩০,০০০/-(চার লক্ষ ত্রিশ হাজার) টাকা
মাত্র।

