গত ১০ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাঙ্গেরপোতা গ্রামের রাঙ্গেরপোতা মাঠ হতে ৯০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩৫,০০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।