Pages

Wednesday, March 11, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান: ১০ মার্চ ২০১৫

১।       গত ০৯ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৯ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর পশ্চিমপাড়া মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।

 

২।       অদ্য ১০ মার্চ ২০১৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী এবং সুলতানপুর বিওপির টহল কমান্ডার যথাক্রমে হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এবং হাবিলদার মোঃ আসানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান সমূহ (চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ এবং চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা নদীর ঘাট) হতে ১২ বোতল ভারতীয় মদ, এবং ৩০ বোতল ভারতীয় ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার তিনশত ) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।

 

৩।       অদ্য ১০ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে আসামীসহ (আসামীর নাম মোঃ নাজমুল মন্ডল (২৪), পিতা- দীন মোহম্মদ, গ্রাম- শিংনগর, থানা- জীবননগর এবং জেলা- চুয়াডাংগা) ০৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,০০০/- (ছয় হাজার) টাকা মাত্র। উল্লেখ্য যে, বর্ণিত আসামীকে জীবননগর থানার নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছেন (ছবি সংযুক্ত)।

 

৪।       উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা মাত্র।