১৭ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকা মেইন পিলার ৯৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে হাটখোলা নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোছাঃ ছমিরন (৩৫), স্বামী-আবু তালেব এবং মোছাঃ শাহনাজ (৩০), স্বামী- মোঃ জিয়া উভয়ের গ্রাম-মহাজনপুর, পোঃ- বোয়ালমারী, থানা-মেহেরপুর, জেলা-মেহেরপুর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে (আত্বীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে) ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মহাখোলা বিএসএফ ক্যাম্পের টহল দল কর্তৃক ধৃত হয় । অপরদিকে একই দিন আনুমানিক ৩ টা ৩০ মিনিটে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকা মেইন পিলার ৯৩ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর নামক স্থানে (জিআর- ৬২৮০৭৪ মানচিত্র ৭৯এ/১০) ভারতীয় নাগরিক মোছাঃ সেলিনা বেগম (৪২),স্বামী-রবিউল ইসলাম, গ্রাম-হাটখোলা, পোঃ- মহাখোলা, থানা-চাপড়া, জেলা-নদীয়া, ভারত অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের দায়ে (আত্বীয়ের বাড়ীতে বেড়াতে আসার উদ্দেশ্যে) মুন্সিপুর বিওপির টহল দল কর্তৃক ধৃত হয় । বিজিবি এবং বিএসএফ এর সম্মতিতে উভয় নাগরিকদের একই দিন আনুমানিক ১৬৩০ ঘটিকায় কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট হতে গ্রহন এবং ভারতীয় নাগরিককে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে । পরবর্তীতে বাংলাদেশী নাগরিকদ্বয়কে তাদের নিকটস্থ আত্বীয়র নিকট ফেরত দেয়া হয়েছে ।