১। গত ৩০ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০১ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির
টহল কমান্ডার নায়েক মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর ঈদগাহ মাঠ হতে ১০টি ভারতীয়
হরলিক্স, ১২টি ভারতীয় পেনড্রাম ক্রীম, ৩৬ টি বেবী ওয়েল, ৩০ টি ফেস ওয়াস এবং ৪২ টি সেম্পু
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৩,০২০/-(তেইশ হাজার বিশ) টাকা মাত্র ।
২। অদ্য ৩১ মার্চ
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুছ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ৪২
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৩,০০০/-(তেষট্টি হাজার)
টাকা মাত্র ।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৮৬,০২০/-(ছিয়াশি হাজার বিশ) টাকা মাত্র।