Pages

Thursday, March 26, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ২৬ মার্চ ২০১৫



১।   গত ২৫ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০১টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোসালপুর গ্রামের খোসালপুর আমবাগান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।


২।   গত ২৫ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর গ্রামের ডিসপোট মাঠ হতে ১৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,৫০০/-(পঁচিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।


৩।  গত ২৫ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর কলাবাগান হতে ০৩ টি ককটেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,০০০/-(তিন হাজার) টাকা মাত্র।


৪।   অদ্য ২৬ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার চাপাতলা গ্রামের চাপাতলা প্রাথমিক বিদ্যালয়ের নিকট হতে ৬৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৯,০০০/-(নিরানব্বই হাজার) টাকা মাত্র।


৫।  অদ্য ২৬ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধপখালী গ্রামের মাধপখালী মাঠ হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র।


৬।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৬৬,৬০০/-(এক লক্ষ ছিষট্টি হাজার ছয়শত) টাকা মাত্র।