Pages

Tuesday, March 24, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ২৪ মার্চ ২০১৫



১।   গত ২৩ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোসালপুর গ্রামের খোসালপুর নদীর পাড় হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র ।

২।   অদ্য ২৪ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের মাইলবাড়ীয়া নদীর পাড় হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র ।

৩।  অদ্য ২৪ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের সন্তোষপুর রাস্তার উপর হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র ।

৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৫২,০০০/-(দুই লক্ষ বায়ান্ন হাজার) টাকা মাত্র।