Pages

Monday, March 16, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান: ১৭ মার্চ ২০১৫

১।   গত ১৬ মার্চ ২০১৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর ও গয়েশপুর বিওপির টহল কমান্ডার যথাক্রমে হাবিলদার মোঃ মোজাম্মেল হক এবং হাবিলাদার মোঃ ওয়াজেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান হতে (চুয়াডাংগা জেলার জীবননগর থানার নবদূর্গাপুর গ্রামের নবদূর্গাপুর মাঠ এবং চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর পশ্বিমপাড়া মাট) হতে ৩০ বোতল ভারতীয় মদ এবং ১৯ বোতল ভারতীয় মদ (সর্বমোট ৪৯ বোতল ভারতীয় মদ) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৩,৫০০/-(তেহাত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র ।

 

২।   অদ্য ১৭ মার্চ ২০১৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী ও উথলী বিওপির টহল কমান্ডার যথাক্রমে নায়েক মোঃ আকরাম হোসেন এবং হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান হতে (চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচতলা গ্রামের বুচতলা মাঠ এবং চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর হাইস্কুল মাঠ) হতে ৪০ বোতল ভারতীয় মদ এবং ২৬৪ বোতল ভারতীয় মদ (সর্বমোট ৩০৪ বোতল ভারতীয় মদ) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৫৬,০০০/-(চার লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা মাত্র ।

 

৩।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫,২৯,৫০০/-(পাঁচ লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।