২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সেক্টর সদর দপ্তর বিজিবি কুষ্টিয়ায় সকালে ফজর নামাজের পর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য ও দেশের উন্নতির জন্য দোয়া করা হয়। শহীদ কর্ণেল আরেফীন হলে ১৩০০ ঘটিকায় প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রথমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহাপরিচালকের বানী পরে শোনানো হয়। অত:পর সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান স্বাধীনতা দিবসে আহবানকৃত রচনা প্রতিযোগিতার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এই অনুষ্ঠানে সেক্টর সদর ও ৪৭ বিজি ব্যাটালিয়নের সকল অফিসার, জেসিও,অন্যান্য পদবীর সকল সৈনিক উপস্থিত ছিলেন। বিকাল ১৬৪৫ ঘটিকায় সকল স্তরের সৈনিকদের জন্য প্রামান্য চিত্র প্রর্দশন করা হয়।

