১। অদ্য ৩০ মার্চ
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ-আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বাগুয়ান গ্রামের বাগুয়ান মোড় হতে ২০ বোতল ভারতীয়
ফেন্ডিডিল, ১৪২৪ জোড়া সিটি গোল্ডের কানের দুল, সিটি গোল্ডের গলার চেইন ১৪৪টি এবং ২৪
জোড়া হাতের বালা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৫,২৮০/-(পচানব্বই হাজার দুইশত
আশি) টাকা মাত্র ।
২। অদ্য ৩০ মার্চ
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চুকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৮১
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২১,৫০০/-(এক লক্ষ একুশ
হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৩। অদ্য ৩০ মার্চ
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বলদিয়া গ্রামের বড়বলদিয়া ঈদগাহ মাঠ হতে ০৮
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-(বার হাজার) টাকা
মাত্র ।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,২৮,৭৮০/-(দুই লক্ষ আটাশ হাজার সাতশত
আশি) টাকা মাত্র।


