Pages

Saturday, December 19, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২০ ডিসেম্বর ২০১৫



১।   অদ্য ২০ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুর কুল্লা মাঠ হতে ৯৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,৪৭,০০০/-(এক লক্ষ সাতচল্লিশ হাজার) টাকা মাত্র ।
২।   অদ্য ২০ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাদবখালী মাঠ হতে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা মাত্র ।
৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৭৫,০০০/-(এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা মাত্র।