Pages

Friday, December 25, 2015

৬ বিজিবি কর্তৃক ককটেল উদ্ধার ২৫ ডিসেম্বর ২০১৫


অদ্য ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক ১২১০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কর্তৃক মেইন পিলার ৮৫/২৬-টি হতে আনুমানিক ৮০০ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ নামক স্থানে (যার জিআর ৬৭৬৬০১ মানচিত্র ৭৯ এ/১৫ ) ভূট্টা ক্ষেতের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় ০৩ টি ককটেল উদ্ধার করা হয় । উক্ত ককটেল ০৩ টি দামুড়হুদা থানায় জমা করা হয়েছে ।