১। অদ্য ২৪ ডিসেম্বর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ
হতে ০১ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩,৫০০/- (তিন
হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৪ ডিসেম্বর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৮,৪০০/-
(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ২৪ ডিসেম্বর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর টহল কমান্ডার হাবিলদার মোঃ আরিফুল ইসলাম
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের
গয়েশপুর কাদাডাংগা মাঠ হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মুল্য ৭০,৫০০/- (সত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। অদ্য ২৪ ডিসেম্বর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর কোম্পানীর টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া
গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মুল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ২৪ ডিসেম্বর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোটবলদিয়া
গ্রামের ছোটবলদিয়া মাঠের মধ্যে হতে ৩৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মুল্য ৫৪,০০০/- (চুয়ান্ন হাজার) টাকা মাত্র।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৪১,৪০০/-(দুই
লক্ষ একচল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।
