Pages

Tuesday, December 22, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২২ ডিসেম্বর ২০১৫


অদ্য ২২ ডিসেম্বর ২০১৫ তারিখ দুপুর আনুমানিক ০৩ টা ৩০ মিনিট হতে বিকাল ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর কোম্পানীর সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ঠাকুরপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরপুর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শফিউল ইসলাম।বর্ণিত সভায় মোঃ ওয়াজ করনী ইউপি সদস্য কুড়ালগাছী ইউনিয়ন, মোঃ আব্দুল করিম ইউপি সদস্য কার্পাসডাংগা ইউনিয়ন এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।