Pages

Saturday, December 12, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৩ ডিসেম্বর ২০১৫



১।    অদ্য ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৮ টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া কবরস্থান হতে ০১ জন ধৃত আসামী এবং ০১ জন পলাতক আসামীসহ {ধৃত আসামী মোঃ বাবু হোসেন (২০), পিতা-আব্দুর রশিদ, এবং পলাতক আাসামী মোঃ আব্দুর রশিদ, পিতা-মৃত আব্দুর রহমান উভয়ের গ্রাম-হুদাপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১ টি বাংলাদেশী স্প্রে মেশিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১০,৩০০/-(দশ হাজার তিনশত) টাকা মাত্র । আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

২।   অদ্য ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ৯৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,৪১,০০০/-(এক লক্ষ একচল্লিশ হাজার) টাকা মাত্র ।


   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,১,০০/- (এক লক্ষ একান্ন হাজার তিনশত) টাকা মাত্র।