Pages

Monday, December 14, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৪ ডিসেম্বর ২০১৫



অদ্য ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ বিকাল আনুমানিক ০৩টা হতে ০৪টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নতুনপাড়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নতুনপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আসাদুল করিম।বর্ণিত সভায় মোঃ ইমাত হোসেন ৪নং সীমান্ত ইউপি সদস্য, মোঃ শহিদুল ইসলাম ৩নং ওর্য়াড, নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০-৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।