১। অদ্য ২৮
ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান, বিজিবিএম, পিবিজিএম এবং অতিরিক্ত
পরিচালক মোঃ আনোয়ার জাহিদ এর সার্বিক তত্বাবধানে বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব
সুবেদার মোঃ নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের ঝাঝাডাংগা পাঁকা রাস্তার উপর হতে ০২ (দুই) জন
আসামীসহ (১। মোঃ কাওসার আলী (৪২), পিতা-মৃত এমদাদুল হক, ২। মোঃ আনিসুর রহমান (৩০),
পিতা-মোঃ শামসুল হক উভয়ের গ্রাম-নাস্তিপুর, পোঃ দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)
০২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ, ০১ টি মোটর সাইকেল, ০২ টি মোবাইল সেট এবং নগদ ৫২৬ টাকা
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,৪৬,২৪,৫২৬/-(এক কোটি ছিচল্লিশ লক্ষ
ছব্বিশ হাজার পাঁচশত ছাব্বিশ)টাকা মাত্র। আটককৃত আসামীসহ মালামাল এবং মোটর সাইকেল
দামুড়হুদা থানা জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
২। অদ্য ২৮
ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার চন্দ্রবাস গ্রামের চন্দ্রবাস মাঠ হতে ০২ জন ধৃত আসামীসহ {১।
মোঃ হারুন (২৫), পিতা-আলীহিম এবং ২। মোঃ রিপন আলী (২১), পিতা-লিয়াকত মোড়ল উভয়ের
গ্রাম-হুদাপাড়া, পোষ্ট-চন্দ্রবাস, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ১৩৬ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৪,৪০০/-(চুয়ান্ন হাজার
চারশত) টাকা মাত্র।আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোর্পদ করার কার্যক্রম
প্রক্রিয়াধীন।
৩। অদ্য ২৮
ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের চালতেগাড়ী মাঠ হতে ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪০০/-(এক হাজার চারশত) টাকা মাত্র।
৪। অদ্য ২৮
ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান মিয়া সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর
মাঠ হতে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০/-(আঠার
হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ২৮
ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা
রাস্তার উপর হতে ৫০০ টি ভারতীয় হিমালয় ফেস ওয়াজ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ১,২৫,০০০/-(এক লক্ষ পচিঁশ হাজার) টাকা মাত্র।
৬। অদ্য ২৮
ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কালাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/-(পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
৭। অদ্য ২৮
ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
নদীর পাড় হতে ৫৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৫,৫০০/-(পচাঁশি
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৮। অদ্য ২৮
ডিসেম্বর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া গ্রামের ছোট বলদিয়া
উত্তর পাড়া মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ
হাজার) টাকা মাত্র।
৯। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৩,৮৯,১৫২/-(এক কোটি তিন লক্ষ উননব্বই
হাজার একশত বাহান্ন) টাকা মাত্র।





