Pages

Sunday, December 20, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২১ ডিসেম্বর ২০১৫




১।   অদ্য ২১ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনেটর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নারায়নপুর গ্রামের নারায়নপুর মোড় হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ শফিকুল ইসলাম(৩৫), পিতা-মৃত কুদ্দুস মোল্লা, গ্রাম- আরপুর, পোষ্ট-নলডাংগা, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত)। আটককৃত আসামীকে জীবননগর থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
২।   অদ্য ২১ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর চালতে গাড়ী মাঠ হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।

৩।   অদ্য ২১ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া মাঠ হতে ১১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৭,৬০০/-(সাতচল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র ।
৪।   অদ্য ২১ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মেহগনি বাগান মাঠ হতে ৪৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭৩,৫০০/-(তিয়াত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৫।   অদ্য ২১ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শাখারিয়া গ্রামের শাখারিয়া তিন রাস্তার মোড় হতে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪,৮০০/-(চার হাজার আটশত) টাকা মাত্র ।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৫৮,০০০/-(এক লক্ষ আঠান্ন হাজার) টাকা মাত্র।