Pages

Wednesday, December 16, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ ডিসেম্বর ২০১৫



১। অদ্য ১৭ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ এর সার্বিক তত্বাবধানে উথুলী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চন্ডিপুর গ্রামের চন্ডিপুর পাঁকা রাস্তার উপর হতে ঢাকা গামী (ঢাকা মেট্রো ন-১৪-১১১৪) ধানের ‍গুড়া ভর্তি মিনি ট্রাক তল্লাশী করে ধানের গুড়া ভর্তি ৯০ টি বস্তার ভিতর হতে ১২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ১২০০ বোতল ফেন্সিডিল, ৯০ বস্তা ধানের গুড়া এবং ০১ টি মিনি ট্রাক আটক করা হয়, যার আনুমানিক মুল্য ৩০,০৭,০০০/-(ত্রিশ লক্ষ সাত হাজার)টাকা মাত্র।
২।   অদ্য ১৭ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর নদীর পাড় হতে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২৮,০০০/-(আঠাশ হাজার) টাকা মাত্র ।
৩।   অদ্য ১৭ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা পূর্ব মাঠ হতে ১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৬,৮০০/-(ছয় হাজার আটশত) টাকা মাত্র ।
৪।   অদ্য ১৭ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর হতে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৮,০০০/-(আটত্রিশ হাজার) টাকা মাত্র ।
৫।   অদ্য ১৭ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোসালপুর গ্রামের খোসালপুর মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র ।

৬।   অদ্য ১৭ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দিলবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া উত্তর মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭৫,০০০/-(পচাঁত্তর হাজার) টাকা মাত্র ।


৭।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩২,২৬,৮০০/- (বত্রিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশত) টাকা মাত্র।