Pages

Thursday, August 27, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৮ আগস্ট ২০১৫



১। অদ্য ২৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামের গোয়ালপাড়া রাস্তার উপর হতে ৫০টি ভারতীয় কেডব্লিউ বাইসাইকেলের ফ্রগ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে ১৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,৫০০/-(পঁচিশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৩। অদ্য ২৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর হেলেঞ্চাপাড়া হতে ৩৫ বোতল ভারতীয় কীটনাশক বিষ এবং ০১টি বাইসাইকেল (পুরাতন) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,৫০০/-(পঁচিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪। অদ্য ২৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমাবাগান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ২৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৫টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র ।
৬।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৪৮,০০০/-(এক লক্ষ আটচল্লিশ হাজার)টাকা মাত্র।