১। অদ্য ৩০ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা ৩০মিনিট
হতে ১০টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১৩৯-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার লড়াইঘাট নদীর পাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর মতিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩
বিএসএফ ব্যাটালিয়নের সুটিপুর ক্যাম্প কমান্ডার এসআই অবয় কুমার।
২। অদ্য ৩০ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক
সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/২৯-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার জোড়পাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী
কমান্ডার সুবেদার মোঃ রোস্তম আলী এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া কোম্পানী কমান্ডার
এসি নমীন।
৩। অদ্য ৩০ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক
সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/৭-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
জীবননগর থানার ডিসপোর্ট মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার এসআই বলবন্দর সিং।
৪। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী
বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে
কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।