Pages

Thursday, August 13, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৪ আগস্ট ২০১৫



১। অদ্য ১৪ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মমতাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ৪৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৭২,০০০/-(এক লক্ষ বাহাত্তর) টাকা মাত্র।
২। অদ্য ১৪ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাংগা গ্রামের কার্পাসডাংগা ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ০১জন ধৃত আসামীসহ {মোঃ সুরুজ প্রামানিক (২৫), পিতা-রমজান প্রামানিক, গ্রাম-গংগা প্রযাদপুর, থানা-রাজবাড়ী, জেলা- রাজবাড়ী} ৩৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি আলমসাধু গাড়ি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৯২,০০০/-(দুই লক্ষ বিরানব্বই হাজার) টাকা মাত্র । আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,৬৪,০০০/-(চার লক্ষ চৌষট্টি হাজার)টাকা মাত্র।