Pages

Sunday, August 23, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৩ আগস্ট ২০১৫


অদ্য ২৩ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথলী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উথলী উচ্চ বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দশনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম এবং উথলী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল ইসলাম। বর্ণিত সভায় মোঃ কাজল (সাংবাদিক) দৈনিক যুগান্তর, মোঃ মুন্না (সাংবাদিক) দৈনিক নতুন খরব এবং মোঃ ওহিদুর রহমান উথলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ ৩০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।