অদ্য ২২ আগস্ট ২০১৫ তারিখ
আনুমানিক দুপুর ০৩টা হতে ০৩টা ৪৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ জগন্নাথপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খলিসাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ
নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ আব্দুর রহমান। বর্ণিত সভায় আব্দুল কুদ্দুস মেম্বার কার্পাসডাংগা ইউপি, এবং মোঃ
শাহাবুদ্দিন খলিসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।