Pages

Monday, August 10, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১১ আগস্ট ২০১৫



১। অদ্য ১১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হকের নেতৃত্বে (বিজিবি, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সমন্বয়ে) যৌথ অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সেনেরহুদা গ্রামের সেনেরহুদা হতে ০১জন ধৃত আসামীসহ { মোঃ নিশান মিয়া (২৩), পিতা- মোঃ আনিছুর রহমান, গ্রাম-সেনেরহুদা, থানা-জীবননগর, জেলা- চুয়াডাংগা} ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র । আটককৃত আসামীকে জীবননগর থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২। অদ্য ১১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,৮০০/-(ষাট হাজার আটশত) টাকা মাত্র ।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭০,৪০০/-(সত্তর হাজার চারশত )টাকা মাত্র।