Thursday, August 27, 2015
নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৬ আগস্ট ২০১৫
অদ্য ২৩ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আনন্দবাস বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনন্দবাস গজানতলা নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আনন্দবাস বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল কালাম। বর্ণিত সভায় মোঃ নজরুল ইসলাম মেম্বার বাগোয়ান ইউপি, মোঃ আনোয়ার হোসেন সাবেক মেম্বার বাগোয়ান ইউপি এবং মোঃ মোজাম্মেল হক ইমাম দাদনতলাসহ ১০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।