Pages

Tuesday, August 18, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা (১৮-০৮-১৫)



১।   অদ্য ১৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্রন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরপুর হাই স্কুল মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শফিকুল ইসলাম । বর্ণিত সভায় মোঃ আব্দুল আলিম প্রধান শিক্ষক ঠাকুরপুর হাই স্কুল, মোঃ আব্দুল হামিদ সহকারী শিক্ষক ঠাকুরপুর হাই স্কুল, মোঃ সেকার উদ্দিন সাবেক মেম্বার ৭নং ওয়ার্ড ঠাকুরপুর, মোঃ নরু গোলজার মুক্তিযোদ্ধ ঠাকুরপুর এবং আব্দুর রহমানসহ ১৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।