অদ্য
৩১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১১টা ২০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জীবননগর নামক স্থানে
স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন গয়েশপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল
ইসলাম এবং জীবননগর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম। বর্ণিত সভায় মোঃ ছানাউল
ইসলাম সহকারী ভুমি কর্মকর্তা, মোঃ এম আর বাবু সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাংগা
পত্রিকা এবং সাংবাদিক মোঃ চঞ্চল। উক্ত সভায় ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।