Pages

Tuesday, August 18, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৯ আগস্ট ২০১৫



১। অদ্য ১৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী দ্বীনেশ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ০১জন ধৃত আসামীসহ {মোঃ উজ্জল (২২), পিতা-আক্কাশ, গ্রাম-উথলী, পোষ্ট-উথলী, থানা-জীবননগর, জেলা- চুয়াডাংগা}, ০১জন পলাতক {মোঃ জাহাংগীর আলম (৪০), পিতা-মোঃ জাফর আলী, গ্রাম-সেনেরহুদা, থানা- জীবননগর, জেলা-চুয়াডাংগা) ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৩,৬০০/-(তেইশ হাজার ছয়শত) টাকা মাত্র । আটককৃত আসামীকে জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের (খ) মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৪ তারিখ ১৯ আগস্ট ২০১৫।
২। অদ্য ১৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার স্বরুপপুর গ্রামের স্বরুপপুর কুসুমপুর মাঠ হতে ০২জন ধৃত আসামীসহ {মোঃ রশিদুল ইসলাম (২৫), পিতা-সামছুল হক, গ্রাম-হরিহরনগর, পোষ্ট-দৌলতগঞ্জ, থানা-জীবননগর, জেলা- চুয়াডাংগা এবং মোঃ বিল্লাল হোসেন, পিতা- আলাউদ্দিন, গ্রাম-স্বরুপপুর, পোষ্ট- কুসুমপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ} ০১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি ডায়াং রানার মোটর সাইকেল (৫০সিসি) এবং ০১টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮২,৩০০/-(বিরাশি হাজার তিনশত) টাকা মাত্র । আটককৃত আসামীকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫-বি (২)২৫-ডি মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১১ তারিখ ১৯ আগস্ট ২০১৫।

৩। অদ্য ১৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৩,২০০/-(তেতাল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৭টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আফছার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/-(আট হাজার হাজার) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৫৭,১০০/-(এক লক্ষ সাতান্ন হাজার একশত)টাকা মাত্র।