১। অদ্য ১৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১ টা ৪০ মিনিট হতে দুপুর ১২ টা ২৫ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৩/৬-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার মুন্সিপুর তালতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর
কোম্পানী কমান্ডার সুবেদার আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১
বিএসএফ ব্যাটালিয়নের মহাখোলা ক্যাম্প কমান্ডার এসি কোতাল ।
২। অদ্য ১৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪ টা হতে ০৪ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/৯-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
জীবননগর থানার ফাম মাঠ পাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মেদেনীপুর
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই রাম কুমার পান্ডে।
৩। উপরে
উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা,
তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা,
নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।