Pages

Sunday, August 16, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ আগস্ট ২০১৫



১। অদ্য ১৭ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া রাস্তার পার্শ্বে হতে ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০০০/-(দুই হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৭ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭০,৫০০/-(সত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৭ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘরিয়া গ্রামের পারকেষ্টপুর মাঠ হতে ১৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৮,৮০০/-(আটান্ন হাজার আটশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৭ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জিরেট গ্রামের জিরেট ঘাট হতে ২০১ বোতল ভারতীয় ওস্তাদ বিষ এবং ০১ টি ভারতীয় হারকিউলেস সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৪১,৩০০/-(দুই লক্ষ একচল্লিশ হাজার তিনশত)টাকা মাত্র।