১। অদ্য ২৩ জুলাই ২০১৬ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির
টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর জালাখালি ব্রীজ হতে ১০২ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৩,০০০/- (এক লক্ষ তিপান্ন হাজার)
টাকা মাত্র।
২। অদ্য ২৩ জুলাই
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে
৭৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,১৫,৫০০/-(এক লক্ষ পনের
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,৬৮,৫০০/- (দুই লক্ষ আটষট্টি হাজার
পাঁচশত) টাকা মাত্র।

