Pages

Monday, July 11, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১২ জুলাই ২০১৬



১।   অদ্য ১২ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে পরিত্যক্ত অবস্থায় ২০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮১,৬০০/-(একাশি হাজার ছয়শত) টাকা মাত্র।

২।   অদ্য ১২ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর ঈদগাহ মাঠ হতে পরিত্যক্ত অবস্থায় ১০৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৬,০০০/-(এক লক্ষ ছাপান্ন হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ১২ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ইউনুছ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ হতে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭০,৫০০/-(সত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,০৮,১০০/-(তিন লক্ষ আট হাজার একশত) টাকা মাত্র।