Pages

Thursday, July 28, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ জুলাই ২০১৬



১।   অদ্য ২৯ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এর সার্বিক তত্ত্বাবধানে নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা সীমান্তে কাঠালতলা জয়রামপুর মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৪১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১,৬৪,৮০০/-(এক লক্ষ চৌষট্টি হাজার আটশত) টাকা।
২।   অদ্য ২৯ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এর সার্বিক তত্ত্বাবধানে সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর জালাখালী ব্রীজের পাশ্বে পরিত্যক্ত অবস্থায় ২০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮১,৬০০/-(একাশি হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   অদ্য ২৯ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ হতে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৭,২০০/-(সাতাশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   অদ্য ২৯ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৮৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২৬,০০০/-(এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকা মাত্র।

৫।   অদ্য ২৯ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর মাঠ হতে ১৭ বোতল ভারতীয় মদ, ৩০০টি ডেক্সনা ট্যাবলেট এবং ৩৩০টি পিরিলন ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৭,০০০/-(সাতান্ন হাজার) টাকা মাত্র।
৬।   অদ্য ২৯ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৩৭৬টি মোটর সাইকেলের খুচরা যন্ত্রাংশ, ১০০ কেজি পাউডার দুধ এবং ৮০ কেজি পলিথিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৩১,০১০/-(এক লক্ষ একত্রিশ হাজার দশ) টাকা মাত্র।
৭।   অদ্য ২৯ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ইউনুছ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ হতে ২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪০,৫০০/-(চল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৮।   অদ্য ২৯ জুলাই ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ১৭০টি শাট পিচ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৭০,০০০/-(এক লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র।
 ৯।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূ্ল্য ৭,৯৮,১১০/- (সাত লক্ষ আঠানব্বই হাজার একশত দশ) টাকা মাত্র।