অদ্য
২৯
জুলাই ২০১৬ তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সকল
কোম্পানী/বিওপি কর্তৃক নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য স্থানীয় জনসাধারন ও
গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিওপি সংলগ্ন মসজিদ সমূহে জুমার নামাজ এর
পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সকল কোম্পানী/বিওপি কমান্ডার
প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন ।





