১। অদ্য ৩০ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ১২ টা
৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া নদীর পাড় হতে পরিত্যক্ত অবস্থায় ১১৬
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৭৪,০০০/-(এক লক্ষ
চুয়াত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ৩০ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা ব্রীজ হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূ্ল্য ২,১১,৫০০/- (দুই লক্ষ এগার হাজার
পাঁচশত) টাকা মাত্র।

