Pages

Saturday, July 30, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩০ জুলাই ২০১৬



১।    অদ্য ৩০ ‍জুলাই ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাসন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৩/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার কাকমারী নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রহ্মনগর ক্যাম্প কমান্ডার এএসআই রাম চন্দ্র।
২।   অদ্য ৩০ ‍জুলাই ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট হতে ১১ টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দাড়িয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১১১/৭-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার দাড়িয়াপুর সরার মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দাড়িয়াপুর বিওপি কমান্ডার হাবিলদার আব্দুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বিটারপাড়া ক্যাম্প কমান্ডার এএসআই কেসি হালদার।
৩।   অদ্য ৩০ ‍জুলাই ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১১টা হতে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বিজয়পুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইউনুছ আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্প কমান্ডার এসআই রমেশ পান্ডে।
৩।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।