অদ্য
১৯ জুলাই ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বড় বলদিয়া সরকারী প্রাথমিক
বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মদনা কোম্পানী কমান্ডার
সুবেদার মোঃ ইউনুছ আলী । বর্ণিত সভায় মোঃ হযরত আলী মেম্বার ৩নং ওয়ার্ড
পারকেষ্টপুর, মোঃ বেল্টু মিয়া সহকারী শিক্ষক বড়বলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালঢয় এবং
অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১২০ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
