Pages

Sunday, July 31, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ আগস্ট ২০১৬



১।   অদ্য ০১ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হাসাদহ গ্রামের হাসাদহ পাকা রাস্তার উপর হতে ০৫ টি ভারতীয গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৭০,০০০/-(দুই লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০১ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা মাঠ হতে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,০০০/-(চার হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ০১ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর হালাখালী ব্রীজ হতে পরিত্যক্ত অবস্থায় ১০৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৪,৫০০/-(এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪।   উপরের আটককৃত মালামালের সবমোট মূল্য ৪,২৮,৫০০/- (চার লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।