১। অদ্য ১৫ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নারায়নপুর
গ্রামের নারায়নপুর পাকা রাস্তার উপর হতে ১৯ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৮,৫৫,০০০/-(আট লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৫ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া উত্তর মাঠ হতে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫,৬০০/-(পাঁচ হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৮,৬০,৬০০/-(আট লক্ষ ষাট হাজার ছয়শত) টাকা
মাত্র।

