১। গত ২৭ জুলাই ২০১৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার আলমডাংগা থানার মুন্সিগঞ্জ রেলষ্টেশনে মহানন্দ ট্রেন তল্লাশী করে ২৭ টি শাড়ী
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৩৫,০০০/-(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা
মাত্র।
২। অদ্য ২৮ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মদের সর্বমোট মূ্ল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা
মাত্র।
