১। অদ্য ২৪
জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৪৬
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৮,৪০০/- (আটার হাজার
চারশত) টাকা মাত্র।
২। অদ্য ২৪ জুলাই
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবু মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের আইসিপি চেক পোষ্টে
তল্লাশী করে ২১টি ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ৭৫ কেজি চা পাতা আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ১,২৭,৫০০/-(এক লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ২৪ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার আন্দলবাড়ীয়া
গ্রামের আন্দলবাড়ীয়া পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ০৫ টি ভারতীয় গরু আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ২৪
জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা
গ্রামের পীরপুরকুল্লা মাঠ হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।


