বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর
থানার বেলতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার
সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের শুটিয়া ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইয়াদব।
২। অদ্য ২৪ জুলাই
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য
রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার নাজিরাকোনা মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম
উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা
ক্যাম্প কমান্ডার এসআই এলসি ব্রহ্মন।
৩। অদ্য ২৪ জুলাই
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৪ এর নিকট শুন্য রেখা
বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন মদনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইউনুছ আলী এবং প্রতিপক্ষ বিএসএফ
এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর ক্যাম্প কমান্ডার এসি বাগোট
সিং।
৪। অদ্য ২৪ জুলাই
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৪/৪-এস এর নিকট
শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার তিন চাপার মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন হুদাপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের হাটখোলা ক্যাম্প
কমান্ডার এসআই টিকে ঘোষ।
৫। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।


