অদ্য ২৮ জুলাই ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৫টা ২০ মিনিট হতে
০৬ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত বাগোয়ান ইউনিয়ন পরিষদ মাঠে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী
ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত
অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন। এছাড়াও বর্ণিত মত বিনিময়
সভায় মোঃ আইয়ুব আলী চেয়ারম্যান বাগোয়ান ইউনিয়ন পরিষদ, এসআই মতিউর রহমান মুজিবনগর
থানা, প্রশান্ত সরকার প্রধান শিক্ষক তারনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ কামরুল
ইসলাম সাবেক চেয়ারম্যান মুজিবনগর উপজেলা, মোঃ আশরাফুল ইসলাম মেম্বার ৪নং ওয়ার্ড,
মোঃ ফেরদৌস আলী মেম্বার ৩নং ওয়ার্ড এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ,
নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময়
সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।