Pages

Monday, November 23, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৪ নভেম্বর ২০১৫



১। অদ্য ২৪ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৪ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ২৪ নভেম্বর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াদুদ মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া মাঠ হতে ১৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২৫,৫০০/- (পচিঁশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৬,৫০০/-(এক লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকা মাত্র।