১। অদ্য ২১
নভেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শ্যামপুর গ্রামের শ্যামপুর
পাকা রাস্তার উপর জোড়া বটগাছতলা হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ নুহ ইসলাম (২৫),
পিতা-মৃত কফিল উদ্দিন, গ্রাম-শ্যামপুর, পো-দর্শনা, থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা} ৫০০ গ্রাম গাঁজা, ০১টি পুরাতন বাইসাইকেল এবং ০১টি মোবাইল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৯,৫৫০/- (নয় হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা মাত্র । আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৯০
এর মাদকদ্রব্য আইনের ১৯ (১) টেবিলের ৭ (ক) মোতাবেক মামলা রুজু করা হয়। যার মামলা
নম্বর ২২/২০১৫ তারিখ ২১ নভেম্বর ২০১৫।
২। অদ্য ২১ নভেম্বর
২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া
মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩০,০০০/- (ত্রিশ
হাজার) টাকা মাত্র ।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩৯,৫৫০/-
(উনচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা মাত্র।

