৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ নবনির্মিত হুদাপাড়া বিওপির অপারেশনাল ও প্রশাসনিক
কার্যক্রম আনুষ্ঠানিকভাবে অদ্য ১৪ নভেম্বর ২০১৫ তারিখ হতে শুরু হয়েছে। মুজিবনগর কোম্পানী
কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
দোয়া ও মিলাদের মাধ্যমে এই বিওপির কার্যক্রম শুরু হয়। বিওপিটির দায়িত্বপূর্ণ এলাকা
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের মেইন পিলার ৯৩/৭-আর হতে মেইন
পিলার ৯৫ পর্যন্ত। এ বিওপির কার্যক্রম শুরুর মাধ্যমে উক্ত এলাকার চোরাচালান,
মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচাররোধ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং অপারেশন
কার্যক্রম বৃদ্ধি করা সম্ভব হবে।
